তিন রূপে জয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে ঈদের জন্য নির্মিত হচ্ছে টেলিছবি ‘আরশির পড়শি’। পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। এতে তিনটি চরিত্রে একাই অভিনয় করেছেন জয়া আহসান। একটি নব বিবাহিতা মেয়ের জীবনের ঘটনা নিয়ে গল্পটি। জয়া ও একটি আয়না একাধারে জন্ম দেয় কয়েকটি ঘটনার। সেই থেকে রোমাঞ্চের শুরু হয়।তানভীর হোসেন প্রবাল বলেন, ‘এই টেলিছবিতে এক চরিত্রের বিভিন্ন রূপ দেখা যাবে জয়া আহসানের। প্রায়ই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খোঁজার চেষ্টা করে সে। এই গল্পে কিছুটা রহস্য পাওয়া যাবে। ফুটে উঠবে মানুষের বিভিন্ন মানবিক দিক।’আসছে ঈদুল ফিতরে বাংলাভিশনের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে টেলিফিল্মটি। এতে জয়ার স্বামীর চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম।‘আরশির পড়শি’ টেলিছবিতে আরও অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, পুতুল ও তানভীর হোসেন প্রবাল প্রমুখ।