তিন লাক্স তারকার বিপরীতে সজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাক্স-চ্যানেল আই সুপারস্টারখ্যাত তিন তারকার বিপরীতে অভিনয় করলেন সজল। এই তিন লাক্স তারকা হলেন: ২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার জাকিয়া বারী মম, একই বছরের চতুর্থ স্থান অধিকারী মুনমুন এবং ২০০৯ সালের সুপারস্টার মেহজাবীন চৌধুরী।সজলের বিপরীতে লাক্স তারকাখ্যাত এই তিন অভিনয়শিল্পীকে দেখা যাবে ‘হিয়ার মাঝে লুকিয়ে...’ শিরোনামের নাটকে। রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ জামিম।সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে।নাটক প্রসঙ্গে মম বলেন, ‘এক বছর আগে নাটকটির ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছিল। কিন্তু সে সময় শুটিং করা সম্ভব হয়নি। নাটকটির গল্প আমার অনেক পছন্দের।’মম আরও বলেন, ‘এখানে আমি ভিন্ন ধরনের একটি চরিত্রে অভিনয় করেছি, যা সচরাচর দেখা যায় না।’নাটক প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘প্রথমদিকে যখন নাটকটিতে অভিনয়ের ব্যাপারে মৌখিকভাবে আলাপ হয়, খুব একটা আগ্রহ দেখাইনি। বলতে পারেন, করব না বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, তখন আমি “পরবাসিনী” ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। পরে অবশ্য নাটকটির গল্প পড়ে ভালো লাগায় কাজটি করতে রাজি হই।’মুনমুন বলেন, ‘“হিয়ার মাঝে লুকিয়ে ছিলে...” নাটকটিতে আমি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছি। আমার বিশ্বাস, নাটকটি দেখে সবার ভালো লাগবে।’সজল বলেন, ‘তিনজনের বিপরীতে বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি নাটকে অভিনয় করা হয়েছে। এবার একসঙ্গে একই নাটকে অভিনয় করলাম।’প্রসঙ্গত, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর মম আর মুনমুন তাঁদের ক্যারিয়ার শুরু করেছিলেন ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। দুজনে একসঙ্গে ‘ধূপছায়া’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। তবে মেহজাবীনের সঙ্গে এটাই তাঁদের প্রথম অভিনয়।