তিন সাহিত্যিকের গান নিয়ে অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায় ও কবি নির্মলেন্দু গুণকে এবার একই অ্যালবামে পাওয়া যাবে। তাঁরা তিনজনই গান লিখেছেন। আর তাঁদের লেখা গানে কণ্ঠ দিচ্ছেন এস আই টুটুল ও শাওন। অ্যালবামে গান থাকছে ১০টি। অ্যালবামটি নিয়ে কথা হলো এস আই টুটুল ও শাওনের সঙ্গে। তাঁরা জানান, অ্যালবামের কাজ শুরু হয়েছে। দুটি গানের রেকর্ডিং শেষ। গান দুটির শিরোনাম হলো ‘দিঘির জলে কার ছায়া গো’ আর ‘নৌকা ভাসিয়ে দিলাম জলে’। দুটি গানই হুমায়ূন আহমেদের লেখা। এখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা তিনটি গান থাকছে। এস আই টুটুল বলেন, ‘একই অ্যালবামে ওঁনাদের মতো তিনজন গুণীকে একসঙ্গে পাওয়া ভাগ্যের ব্যাপার।’শাওন বললেন, ‘আমার প্রিয় মানুষদের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় অন্যতম। আমাদের বেশির ভাগ পারিবারিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি থাকে। তিনি আমার গান খুব পছন্দ করেন। এই সূত্রে আমাদের অ্যালবামের গান লেখার জন্য তাঁকে অনুরোধ করি। তাঁদের দুজনের সম্মতি পাওয়ার পর কবি নির্মলেন্দু গুণকে অনুরোধ করি। তিনিও রাজি হয়েছেন।’পুরো অ্যালবামের গানের সুর এবং সংগীত পরিচালনা করছেন এস আই টুটুল।