তিনজন পাচ্ছেন গীতাঞ্জলি সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গীতাঞ্জলি ললিতকলা একাডেমির সাত বছর পূর্তি উপলক্ষে এবারও শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা দেওয়া হচ্ছে। ‘গীতাঞ্জলি সম্মাননা পদক’ ২০১১ পাচ্ছেন মুস্তাফা নূরউল ইসলাম, সৈয়দ শামসুল হক ও আহমদ রফিক। ২২ জুলাই গীতাঞ্জলি ললিতকলা একাডেমির সাত বছর পূর্তি উপলক্ষে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম।উল্লেখ্য, ২০১০ সালে গীতাঞ্জলি সম্মাননা পদক পেয়েছেন জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, সাবেক উপাচার্য ও উপদেষ্টা জিল্লুর রহমান সিদ্দিকী এবং সাবেক তথ্য কর্মকর্তা এনামুল হক।