তিনটি চলচ্চিত্র জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশ্লীল ও সেন্সরবিহীন দৃশ্য সংযোজনের অভিযোগে সেন্সর বোর্ড তিনটি চলচ্চিত্র জব্দ করেছে। এর মধ্যে একটি বাংলা ও দুটি ইংরেজি চলচ্চিত্র।সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে মুন্সিগঞ্জ জেলা সদরের তিনটি প্রেক্ষাগৃহে স্থানীয় পুলিশ প্রশাসন অভিযান চালায়। প্রেক্ষাগৃহ দুটি হচ্ছে আয়না ও ছবিঘর। এ সময় আয়না প্রেক্ষাগৃহে অশ্লীল ও সেন্সরবহির্ভূত দৃশ্যসহ কঠিন শাস্তি ছবিটি প্রদর্শন করা হচ্ছিল। ছবিঘরে দ্য স্পাই এবং কোনো নাম ছাড়া অশ্লীল দৃশ্যের একটি ইংরেজি ছবি প্রদর্শন করা হচ্ছিল। পরে ছবিগুলোর প্রিন্ট সেন্সর বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়।সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথ কুমার সরকার বলেন, ‘অভিযুক্ত ছবিগুলোর ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’