তিনি আমাকে ছেলের মতোই স্নেহ করতেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা শোকাহত। এরই মধ্যে আমরা কিশোরী আমনকারের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহমর্মিতা প্রকাশ করেছি। বেঙ্গল পরম্পরার উলহাস কাসালকার, কুশল দাস, মিসেস কাসালকার, সুরেশ তালওয়ালকার মিলে আমরা বসেছিলাম এবং শোকাহত হৃদয়েই তাঁকে স্মরণ করেছি। সবাই দিনভর কালো ব্যাজ পরে ক্লাস নিয়েছেন। শোকাহত পরিবারের পাশে থাকার জন্য আমি শিগগিরই দিল্লি যাচ্ছি। তিনি খুব বড় শিল্পী ছিলেন। ভারতবর্ষের খুব কম শিল্পীই তাঁর কাছাকাছি যেতে পেরেছেন।
প্রথমবার যখন দেখা হয়েছিল কিশোরী আমনকারের সঙ্গে, তখন তিনি আমাকে বলেছিলেন, ‘আচ্ছা তুমকো হাম বেটা বোলেঙ্গে।’ তিনি আমাকে ছেলের মতোই স্নেহ করতেন। এ জন্যই আরও বেশি কষ্ট পাচ্ছি। আমি যাচ্ছি সেই ছেলে হিসেবেই তাঁর পরিবারের পাশে থাকাটা জরুরি বলে।