তিনি আমাকে ‘রাজা বাবা’ ডাকতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুভাষ দত্ত “সুতরাং” ছবিটি দিয়ে বাংলা চলচ্চিত্রে নাম লেখান। তখন এখানে উর্দু ছবি চলত। সুভাষ দত্তদের মতো গুণী পরিচালকদের কারণে মানুষ বাংলা ছবির প্রতি আগ্রহী হয়। আমরা একসঙ্গে অনেক আড্ডা দিতাম। ছবির ব্যাপারেও আলোচনা করতাম। তিনি আমাকে রাজা বাবা ডাকতেন।’সদ্য প্রয়াত চলচ্চিত্র-ব্যক্তিত্ব সুভাষ দত্তকে নিয়ে এভাবেই স্মৃতিচারণা করলেন নায়করাজ রাজ্জাক। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘ওনার সঙ্গে শেষ দেখা ছয় থেকে সাত মাস আগে। বলছিলেন, ‘রাজা বাবা, আমার শরীরটা আর টানছে না। যেকোনো মুহূর্তে চলে যেতে পারি। সত্যি সত্যি তিনি চলে গেলেন!’রাজ্জাক যোগ করলেন, ‘দাদার মৃত্যুর সংবাদটা শুনেই মনটা খারাপ হয়ে গেল। কোনোভাবেই মানতে পারছি না। মৃত্যু অবধারিত। কিন্তু কিছু মৃত্যু সহজে মেনে নেওয়া খুব কষ্টের। সুভাষ দত্ত দার মৃত্যুর সংবাদটা তেমনই। দাদার সঙ্গে আমি প্রথম কাজ করি ‘আবির্ভাব’ ছবিতে। এরপর আমার প্রযোজনায় তিনটি ছবি পরিচালনা করেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র একজন ভালো কলাকুশলীকে হারাল।’