তিনি ছিলেন জাদুকর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অয়োময় নাটকে অভিনয় করেই সবার কাছে পরিচিতি পেয়েছি; তাই হুমায়ূন আহমেদের কাছে কৃতজ্ঞ আমি। নাটকটিতে অভিনয়ের সময় আমরা পুরো একটা পরিবারের মতো ছিলাম। হুমায়ূন ভাইয়ের মেয়ে বিপাশাও নাটকটিতে অভিনয় করেছিল। টিফিন বক্সে করে দুপুরের খাবার আনত সে। চিত্রনাট্য লেখা হলে একেক সপ্তাহে একেকজনের বাসায় গিয়ে তা পড়ে শোনাতেন হুমায়ূন ভাই। রিহার্সেল হতো। নাটকের বাইরেও শিল্পী, কলাকুশলীদের সঙ্গে একটা মধুর সম্পর্ক রাখতেন তিনি। নাটকের চরিত্রগুলো আমরা ভেতরে ধারণ করতাম তাঁর কারণেই। জাদুকর ছিলেন তিনি। কেবল আমরাই তো না, চরিত্রগুলোকে বাস্তব হিসেবে বিবেচনা করত দর্শকও! চমৎকার গল্প বলিয়ে ছিলেন হুমায়ূন ভাই; কি উপন্যাসে কি নাটকে। সমাজ-সচেতনতায় তাঁর নাটকগুলোরও আছে বিশেষ ভূমিকা।