তিনি মুসলিম স্বাতন্ত্র্যবাদী ছিলেন সাম্প্রদায়িক ছিলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে নৃত্যশিল্পী শর্মিলা ব্যানা​ির্জর পরিচালনায় শাস্ত্রীয় নৃত্য-উপলব্ধি শীর্ষক ধারাবাহিক নৃত্য কথন ও প্রদর্শনের চতুর্থ পর্ব অনুষ্ঠিত হয় ডেইলি স্টার-বেঙ্গল  আর্টস প্রিসিঙ্কটে l ছবি: সাইফুল ইসলাম
বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে নৃত্যশিল্পী শর্মিলা ব্যানা​ির্জর পরিচালনায় শাস্ত্রীয় নৃত্য-উপলব্ধি শীর্ষক ধারাবাহিক নৃত্য কথন ও প্রদর্শনের চতুর্থ পর্ব অনুষ্ঠিত হয় ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে l ছবি: সাইফুল ইসলাম

‘শুনলাম গ্যান্দা নাকি মরা হইসে! মরা গ্যান্দারে দেখি একটু।’ জন্মের সময় ধরেই নেওয়া হয়েছিল আবুল মনসুর আহমদ জন্মেছেন মৃত শিশু হিসেবে। কিন্তু তাঁর দাদা আবিষ্কার করলেন তিনি জীবিত। তাঁরই কনিষ্ঠ পুত্র মাহ্ফুজ আনামের মুখে এই গল্পটি শুনলেন কালের ধ্বনির ‘আবুল মনসুর আহমদ সংখ্যা’র মোড়ক উন্মোচনে আসা অতিথিরা। গতকাল বুধবার এই অমর রম্যসাহিত্যিকের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয় এক স্মরণসভার। এ সময় ইমরান মাহফুজ সম্পাদিত কালের ধ্বনির আবুল মনসুর আহমদ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম, কবি আসাদ চৌধুরী, গোলাম কুদ্দুছ, সলিমুল্লাহ খান, মিজানুর রহমান, ইনাম আহমেদ চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, এ কে এম বদরুদ্দোজাসহ আরও অনেকে।
বক্তব্য দিতে এসে সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ তাঁর প্রজন্মের দায় স্বীকার করে বলেন, ‘এই লেখকের প্রতি যে দায়িত্ব আমরা পালন করতে পারিনি, তা করে দেখাল নতুন প্রজন্মের সম্পাদক ইমরান মাহফুজ।’ একাধারে লেখক, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিক হিসেবে সফল এই ব্যক্তিত্বের জীবনের নানা দিক ও ব্যক্তিস্বাতন্ত্র্য নিয়ে কথা বলেন উপস্থিত অতিথিরা। তাঁর বানান ব্যবহারের প্রবণতা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন সলিমুল্লাহ খান এবং ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘তাঁর সাহিত্যে দুটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রবলতা ও রাজনীতিসচেতনতা। এই বৈশিষ্ট্য নজরুলের মধ্যে দেখা যায়। মুখের ভাষাকে তিনি সাহিত্যের ভাষা করতে চেয়েছিলেন। পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের সঙ্গে আপস করা সম্ভব হয় না বলে আমাদের মধ্যে কোনো আবুল মনসুর আহমদ আসেন না।’
রফিকুল ইসলাম বলেন, ‘তিনি একটি পরাধীন দেশে স্বাধীনভাবে যে কথাগুলো লিখে গেছেন, এই স্বাধীন দেশে স্বাধীনভাবে ওই কথাগুলো আমরা লিখতে বা বলতে পারছি না।’
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, তখনকার সমাজের কদাচার-অনাচারগুলো তিনি তাঁর লেখার মাধ্যমে তুলে ধরেছেন। ধর্মান্ধতা, ধর্মের নামে প্রতারণা ও অন্যকে শোষণের কথা তিনি তুলে ধরেছেন। এই সময়ে তাঁর লেখাগুলো প্রকাশ করা যেত না। করলে সম্পাদকদের সামাজিকভাবে সমস্যায় পড়তে হতো। তিনি বলেন, আবুল মনসুর আহমদ মুসলিম স্বাতন্ত্র্যবাদী ছিলেন, তবে সাম্প্রদায়িক ছিলেন না। পিতা আবুল মনসুর আহমদ সম্পর্কে মাহ্ফুজ আনাম জানালেন, মৃত্যুঞ্জয় স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াকালীন বাংলায় মিলাদ-মাহফিলের আয়োজন করে তিনি তাঁর গ্রামে হইচই ফেলে দিয়েছিলেন।
‘দুর্লভ কথক আবুল মনসুর আহমদ’ সংখ্যাটিতে লিখেছেন দেশের প্রখ্যাত লেখকেরা। মোড়ক উন্মোচনের পর আবুল মনসুর আহমদের গল্প ‘গালিভারের সফরনামা’ অবলম্বনে ভিশন থিয়েটার পরিবেশন করে নাটক গালিভারের সফর। এর নাট্যরূপ দেন গোলাম সরওয়ার।