তিন্নি এবার চলচ্চিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দার অভিনয়শিল্পী তিন্নি এবার চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবির নাম টিম বাংলাদেশ (আমরা করব জয়)। পুরো ছবির গল্প ক্রিকেট খেলা নিয়ে। ক্রিকেটকে ঘিরেই রয়েছে প্রেম, ভালোবাসা, আনন্দ, বিরহ—সবকিছু। নির্মাতা সূত্রে জানা গেছে, এরই মধ্যে ছবিতে কাজ করার ব্যাপারে এক চুক্তিতে স্বাক্ষর করেছেন তিন্নি। ছবিটি পরিচালনা করছেন সোহানুর রহমান। ক্রিকেট নিয়ে চলচ্চিত্র তৈরির ব্যাপারে তিনি বললেন, ‘ছবির গল্পে আমি এবার একটু নতুনত্ব আনতে চেয়েছি। পাশাপাশি আমার নতুন ছবির জন্য এমন একটি বিষয় ভেবেছি, যার সঙ্গে দেশের মানুষ নিজেদের একাত্ম করতে পারে। ক্রিকেট খেলার প্রতি সবারই আগ্রহ রয়েছে। মাঠে ক্রিকেট খেলা নিয়ে দর্শকদের মধ্যে যেমন উত্তেজনা থাকে, ছবিতেও সেই ব্যাপারটি থাকবে। গল্পের প্রয়োজনে প্রেম থাকবে।’ছবির অভিনয়শিল্পীদের প্রসঙ্গে তিনি বললেন, ‘আমার এই ছবির মূল নায়ক শাকিব খান। সঙ্গে আরও থাকবে নিলয়, ফরহাদ, ঈশিতা, তন্বী, প্রেমাসহ অনেকে। শিল্পীদের ক্রিকেট খেলার প্রশিক্ষণ দেওয়ার জন্য একজন কোচ থাকবেন। কয়েকজন ক্রিকেট খেলোয়াড়কেও আনা হবে।’জানালেন, ২১ মে থেকে ছবির কাজ শুরু হবে এফডিসিতে। তিন্নি এখন কাতারে থাকায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।