তিন্নি-নোবেল-তারিনের ‘নীল কুয়াশায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘নীল কুয়াশায়’ তিনটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিন, নোবেল ও তিন্নি। জাকারিয়া শৌখিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।বৈশাখের বিশেষ এ নাটকটিতে মুয়ীদ চরিত্রে নোবেল, মায়া চরিত্রে তারিন ও ফ্লোরা চরিত্রে অভিনয় করেছেন তিন্নি। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।‘নীল কুয়াশায়’ নাটকটি সম্পর্কে মডেল ও অভিনেতা নোবেল জানিয়েছেন, ‘ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল মুয়ীদ ও ফ্লোরা। কিন্তু ঘটনাচক্রে পরিবারের সদস্যদের পীড়াপীড়িতে পুরোনো বিয়ের কথা না জানিয়েই মায়া নামের একটি মেয়েকে বিয়ে করে মুয়ীদ। বিয়ের পর নানা সমস্যা দেখা দেয়। মুয়ীদ কিছুতেই ফ্লোরাকে ভুলতে পারে না।’ নোবেল নাটকটির গল্প নিয়ে আরও বলেন, ‘ফ্লোরাকে নিয়ে মুয়ীদের হ্যালুসিনেশন হতে থাকে। প্রায়ই সে অন্যমনস্ক হয়ে পড়ে। মুয়ীদের এমন অদ্ভুত আচরণে সন্দেহ বাসা বাঁধে মায়ার ভেতর। একপর্যায়ে মায়াকে সব ঘটনা খুলে বলে মুয়ীদ।’‘নীল কুয়াশায়’ নাটকটি ১৪ এপ্রিল রাত ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে। এটি প্রযোজনা করেছে প্রাণ আরএফএল প্রোডাকশন।