তিশা ও তাহসানের সঙ্গে মেহজাবীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার ঈদের জন্য নির্মিত মনের মত মন নাটকে প্রথমবারের মতো জুটি বাঁধলেন তাহসান ও মেহজাবীন। তিশাও রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। একসঙ্গে প্রথম অভিনয় প্রসঙ্গে তাহসান বললেন, ‘অভিনয় প্রাণবন্ত হওয়ার ক্ষেত্রে সহশিল্পীর ভূমিকা খুব জরুরি। দুজনের বোঝাপড়া যদি ভালো না হয়, তাহলে কাজটা ভালো হয় না। মেহজাবীনের সঙ্গে কাজটা করতে গিয়ে ভালো লেগেছে। নতুনদের মধ্যে সে বেশ ভালো করছে। আর তিশার ব্যাপারে তো নতুন করে বলার কিছু নেই। তিনি অসাধারণ অভিনয়শিল্পী।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম ও সুমন পাটওয়ারী।