তিশা-নিশোর 'লেটস ফ্লাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লেটস ফ্লাই’ নাটকের দৃশ্যে তিশা ও নিশো
‘লেটস ফ্লাই’ নাটকের দৃশ্যে তিশা ও নিশো

তিশা এবং নিশো জুটি বেঁধে কাজ করেছেন অনেক নাটকে। সম্প্রতি তাঁরা আবার একসঙ্গে কাজ করলেন। ‘লেটস ফ্লাই’ নাটকটিতে তিশা ও নিশো ছাড়া আরও অভিনয় করেছেন জেনী, আদনান, সাঈদ প্রমুখ। 

‘লেটস ফ্লাই’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর আরিয়ান। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। নাটকের কাহিনিতে মূলত দেখা যাবে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুজন বন্ধুর প্রেম ও ভালোবাসার গল্প।

নাটকটি সম্পর্কে নিশো বলেন, ‘নাটকটির গল্প ও নির্মাণশৈলীর ভঙ্গিটা সম্পূর্ণ আলাদা। এখানে আমার চরিত্রে অনেক বৈচিত্র্য আছে। কাজটি করে আমার অনেক ভালো লেগেছে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি শিগগির একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচারিত হবে।