তুরস্কের উত্সবে গেল শিশুরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের রেডিও ও টেলিভিশনের আমন্ত্রণে নেভশিহির শহরে অনুষ্ঠিতব্য ‘৩৯তম আন্তর্জাতিক ২৩ এপ্রিল শিশু উত্সব’-এ অংশ নেওয়ার জন্য বাংলাদেশ শিশু একাডেমি থেকে ১৪ শিশুসহ ১৬ সদস্যের একটি দল গতকাল সকালে নেভশিহিরের উদ্দেশে যাত্রা করেছে।
এই দলে শিল্পী হিসেবে যাচ্ছেন মহিমা স্বাগতা, সুহৃদ সাম্যদীপ, আদিবা ইবনাত শাইরা, মুসররাত জামান খান, লাবিবা আলম চৌধুরী, ব্রততী রায়, আরিয়ানা প্রীতি, সমৃদ্ধা শামস, ওমামা আক্তার সাদিয়া আফরিন, ফারজানা জামান, সামিয়া ইয়াসমিন, তাওসিফ সাদমান, গালিফ হাসান, মোহন মিয়া।