তুরস্কের ‘কাগিত’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের কমেডি-ড্রামা ঘরানার এই ছবির কেন্দ্রীয় চরিত্র ‘এমরাহ’। সে স্বপ্ন দেখে খ্যাতিমান চিত্রনির্মাতা হওয়ার। কিন্তু এমরাহর স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় আমলাতান্ত্রিক জটিলতা। তুরস্কের গোল্ডেন অরেঞ্জ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয় কাগিত বা পেপার।ছবির পরিচালক সিনান সেটিন একাধারে অভিনেতা ও প্রযোজক। পশ্চিমা বিশ্বে সিনানের সবচেয়ে আলোচিত ছবি দ্য প্রপাগান্ডা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী তুরস্কের পটভূমিতে তৈরি হয়েছে এই ছবি।সেরা অভিনেতার পুরস্কার বিজয়ী ওনার এরকানের এটাই প্রথম পুরস্কার নয়। এর আগে গোল্ডেন অরেঞ্জ চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন তিনি।