তুলা রাশির ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টিভিতে আজ রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক তুলা রাশির ছেলে। লিখেছেন ফেরদৌস হাসান, পরিচালনা করেছেন সবুর খান। অভিনয় করেছেন সজল, মেহজাবিন, আল মনসুর, আফরোজা বানু, হিমে হাফিজ, নূপুর, রওনকসহ আরও অনেকে। সজল যা বলে, সেটাই সত্যি হয়ে যায়। এবার তার কথা শুনে সমস্যায় পড়েছে বাড়িওয়ালার পরিবার। এদিকে রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করছে বাড়িওয়ালার মেয়ে চুমকি।