তুলির আঁচড়ে স্বাধীনতাকে স্মরণ

চ্যানেল আইয়ের আয়োজনে ও আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সপ্তমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’। তুলির আঁচড়ে দেশের স্বাধীনতাকে স্মরণ করা হলো এই অনুষ্ঠানে।
আজ সকালে অনুষ্ঠানটির উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় সঙ্গে ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক সৈয়দ হাসান ইমাম, চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, অভিনেতা আফজাল হোসেন, কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, কণ্ঠশিল্পী রফিকুল আলম, চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা প্রমুখ।

অনুষ্ঠান উদ্বোধন শেষে আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর, সৈয়দ হাসান ইমাম ও শিমুল মোস্তফা। দেশের গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, রফিকুল আলম এবং সুরের ধারার শিল্পীরা। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রকে চ্যানেল আই বিশেষভাবে সম্মানিত করেছে। এ সময় ফরিদুর রেজা সাগর বলেন, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীদের জন্য চ্যানেল

আইতে একটি কর্নার রয়েছে। তাঁরা যেকোনো সময় এখানে এসে সময় কাটাতে পারেন। ফরিদুর রেজা সাগর আরও বলেন, চিত্রগুলোর বিক্রয়ের অর্থ শিল্পীদের কল্যাণেই ব্যয় করা হবে। সম্মাননা প্রদান মুহূর্তে উপস্থিত অতিথিরা ‘স্বাধীনতা পদক’ ভবিষ্যতে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রকে দিতে সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানান। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের

পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সৈয়দ হাসান ইমাম।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক ছবি এঁকেছেন সৈয়দ শামসুল হক, হাশেম খান, মনিরুল ইসলাম, সমরজিৎ রায় চৌধুরী, বীরেন সোম, অলোকেশ ঘোষ, সৈয়দ লুৎফুল হক,

হামিদুজ্জামান খান, মনিরুজ্জামান, সব্যসাচী হাজরা, সৈয়দ ইকবাল, রেজাউল করিম, কেরামত মাওলা, সৈয়দ এনায়েত হোসেন, রেজাউন নবী, সোহাগ পারভেজ, শহিদ কবির, অশোক কর্মকার, ভাস্কর রাশা, আইভী জামান প্রমুখ। প্রায় ৫০ শিশুশিল্পী এ চিত্রাঙ্কনে অংশ নেয়। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে অকালপ্রয়াত নির্মাতা চলচ্চিত্রনির্মাতা খালিদ মাহমুদ মিঠুকে।