তুষার ও মীম সেরা নাচিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ইনডোর স্টেডিয়ামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চোখধাঁধানো চূড়ান্ত পর্বে নাবিলা-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২ হয়েছেন যৌথভাবে তুষার ও মীম। প্রথম রানারআপ প্রথমা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মন্দিরা। পুরস্কার হিসেবে বিজয়ীরা পেয়েছেন যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা। এ ছাড়া নাবিলার পক্ষ থেকে উপহার, ইমপ্রেস অডিও ভিশনের সুযোগ-সুবিধা এবং চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন বিজয়ীরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক জহির উদ্দিন মাহমুদ, নাবিলার ব্যবস্থাপনা পরিচালক শামীমা নবী এবং প্রতিযোগিতার প্রধান তিন বিচারক নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।