তৃণপর্ণে শাল মঞ্জরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশের ছবিটি থিয়েটার আর্ট ইউনিটেরতৃণপর্ণে শাল মঞ্জরি নাটকের। আন্তন চেখভের দ্য চেরি অর্চার্ড অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন কামালউদ্দিন নীলু।নাটকটির ছবিতে দেখা যাচ্ছে রোকেয়া রফিক বেবীর সঙ্গে চন্দন রেজাকে। বেবীর চরিত্রের নাম রানি সুলতানা। নবাবের মেয়ে। আর চন্দন রেজার চরিত্রের নাম লোকমান। নবাববাড়ির কেয়ারটেকার।নবাব পরিবারের সদস্যরা একসময় বিদেশ গিয়ে বসবাস শুরু করে। আস্তে আস্তে নবাববাড়ির সেই হাঁকডাক কমে আসে। নিলামে ওঠার উপক্রম হয় নবাববাড়ি আর নবাবের জায়গাজমি। এমন একটা গল্প নিয়ে এ নাটক। ছবিটির মুহূর্তের কথা বলতে গিয়ে রোকেয়া রফিক বেবী বলেন, দীর্ঘদিন পর সুলতানা বাইরে থেকে দেশে আসে। এসেই কেয়ারটেকার লোকমানকে বিভিন্ন দিকনির্দেশনা দিতে থাকে। এদিকে লোকমান সব নির্দেশনা মানতে চায় না। তত দিনে লোকমান অনেক টাকাপয়সার মালিক হয়ে গেছে। নবাববাড়ি নিলামে উঠবে, তা নিলামে কেনার প্রস্তুতি নিচ্ছে লোকমান। সে ব্যাপারে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হচ্ছে। ছবিতে তা দেখা যাচ্ছে।নাটকটি প্রথম মঞ্চে আসার সময়ের স্মৃতির কথা বলতে গিয়ে রোকেয়া রফিক বেবী বলেন, ‘নাটকটি প্রথম মঞ্চে আসার আগে আমরা ইস্কাটনের বালক বিদ্যালয়ে মহড়া করতাম। এই নাটকের মহড়ার অভিজ্ঞতা একটু অন্য রকমের। এস এম সোলায়মান মারা যাওয়ার পর প্রথম দলের বাইরের কোনো নির্দেশককে দিয়ে আমরা কাজ করি। এ ছাড়া নাটকটি মহড়ার আগেই শুধু পাণ্ডুলিপি ঠিকঠাক করতে প্রায় দেড় মাস লেগেছিল। মহড়া করে বাসায় ফিরতে প্রতিদিনই রাত ১২টা-একটা বেজে যেত।’খুবই ভালো নাটক ছিল এটি। জাঁকজমক ও বড় ক্যানভাসের ছিল এটি। বর্তমান সময়ে নতুন ছেলেমেয়েদের দিয়ে নাটকটি করা সম্ভব নয়। বলছিলেন চন্দন রেজা।এ পর্যন্ত নাটকটির ২১টি প্রদর্শনী হয়েছে। ২০০৫ সালের ৭ ডিসেম্বর মহিলা সমিতি মিলনায়তনে এর উদ্বোধনী মঞ্চায়ন হয়। থিয়েটার আর্ট ইউনিটের এটি নবম প্রযোজনা।