তৃতীয় একক নিয়ে কণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কণার প্রথম অ্যালবাম জ্যামিতিক ভালোবাসা বের হয়েছিল ২০০৬ সালে। ঠিক দুই বছর পর প্রকাশিত হয় দ্বিতীয় একক ফুয়াদ ফিচারিং কণা। এবার আসছে কণার তৃতীয় একক অ্যালবাম। রোজার ঈদকে সামনে রেখে দ্রুততার সঙ্গে অ্যালবামটির কাজ চলছে। অ্যালবামে মোট গান থাকবে ১০টি। এর মধ্যে ছয়টি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। বাকি চারটির কাজ করছেন ফুয়াদ আল মুক্তাদির। অ্যালবামের বেশির ভাগ গানের কথা লিখেছেন শাহান কবন্ধ। গানের কথাগুলো হচ্ছে—ধিম তানা, পাহারা, নীলপরী, অপেক্ষা, ভুল ও প্রিয় যাই যাই।কণা বলেন, ‘প্রায় তিন বছর পর আমার তৃতীয় একক প্রকাশিত হতে যাচ্ছে। অনেক যত্ন করে অ্যালবামটি কাজ করছি। নতুন গানের সাথে থাকবে প্রথম অ্যালবাম থেকে বাপ্পা মজুমদারের জ্যামিতিক ভালোবাসা গানটির “আনপ্লাগড” অংশ। তবে নতুন অ্যালবামটির জন্য গানটি তৈরি করছেন ফুয়াদ আল মুক্তাদির।’