তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন ব্রিটনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ বছর বয়সে দু-দুবার বিয়ে করেছেন। প্রথমটি টিকেছিল ৫৫ ঘণ্টা। স্বামী ছিলেন শৈশবের বন্ধু জ্যাসন আলেকজান্ডার। দ্বিতীয় বর ছিলেন কেভিন ফেদারলাইন। সেই বিয়েও বেশি দিন টেকেনি। এবার তৃতীয়বারের মতো বিয়ে করার কথা ভাবছেন জনপ্রিয় গায়িকা ব্রিটনি ষ্পিয়ার্স। বছর দুয়েক ধরে ব্রিটনি তাঁর নিজের এজেন্ট জ্যাসন ট্রাউইকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। কিছুদিন আগে এক সাক্ষাত্কারে জ্যাসনের সন্তানের মা হওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। সে কথা শুনেই কি না কে জানে, জ্যাসন লস অ্যাঞ্জেলেসের একটি গয়নার দোকানে ঢুঁ মারেন। একটি আংটির অর্ডার দেন। ব্রিটনিকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছেন জ্যাসন—সে কথা বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই। টাইমস অব ইন্ডিয়া।