তেল মেখে শুটিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিংয়ের আগে শরীরে তেল মেখে নিতে হলো এ টি এম শামসুজ্জামানকে। তাও আবার পুরো দেড় লিটার তেল। ঈদের বিশেষ নাটক তেল মাখা চোর-এ অভিনয় করতে গিয়ে এই তেল শরীরে দিতে হয়েছে বলে জানালেন পরিচালক জাহাঙ্গীর। এ টি এম শামসুজ্জামান এ নাটকে চোরের ভূমিকায় অভিনয় করেছেন। পরিচালক জানালেন, এ টি এম অত্যন্ত সাবলীলভাবে গায়ে তেল মাখলেন। শুধু তাই নয়, রাত তিনটা পর্যন্ত তিনি টানা শুটিং করেছেন।