প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেহারাদের কাঁধে পালকি চড়ে বউ আর যায় না এখন। সেসব স্মৃতিকে ছবিতে ফিরিয়ে এনেছেন চিত্রকর কাজী হাসিবুল আহসান তন্ময়। ৭ ফুট একটি বোর্ডে তিনি এঁকেছেন স্মৃতির সেই তৈলচিত্রটি। তেলে আঁকা এ রকম আরও ২০টি ও অ্যাক্রেলিকে আঁকা ৬টি ছবি নিয়ে শুরু হয়েছে তাঁর পঞ্চম একক চিত্র প্রদর্শনী ‘ফেরা’।
গেল চৈত্রসংক্রান্তির বিকেলে ধানমন্ডির ইএমকে সেন্টারে এর উদ্বোধনে ছিলেন শিল্পী মনসুর উল করিম, ফ্যাশন ডিজাইনার চন্দ্রশেখর সাহা ও ব্যান্ড শিল্পী মানাম আহমেদ। প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। শুক্র ও শনিবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ছবিগুলো দেখে আসা যাবে।
সংশোধনী: গতকাল সংস্কৃতি সংবাদের শিরোনাম ছিল ‘সাঁওতালদের জীবনযাপনের ওপর স্থাপত্যশিল্প’। এখানে স্থাপত্যশিল্পের স্থানে হবে ‘স্থাপনাশিল্প’। দুঃখিত। বি.স।