তেহরানে ‘বৃত্তের বাইরে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের তেহরানের ২৮তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বৃত্তের বাইরে। গোলাম রাব্বানী পরিচালিত ছবিটি ছাড়াও প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে ইরান, চীন, ভারত, কাজাখস্তান, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তাইওয়ানের ১১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবে অংশগ্রহণের জন্য উৎসব কমিটি এরই মধ্যে ছবির পরিচালককে আমন্ত্রণ জানিয়েছে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।