


আপনি কি খেয়াল করেছেন, ভারতের ক্রিকেটার বিরাট কোহলি এবং হলিউডের অভিনেতা ডোমিনিক কুপারের চেহারায় কী অসাধারণ মিল! দেখুন তো, অক্ষয় কুমারের সঙ্গে ব্রিটিশ কুস্তিগির শন মাইকেলের চেহারায় কি মিল আছে? আরবাজ খান আর সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস খেলোয়াড় রজার ফেদেরারের দিকেও তাকিয়ে দেখুন, কে কোন জন, চিনতেই পারবেন না!
এই অভিনেতারা খেলোয়াড়দের জায়গায় এলে কী করবেন, সেই আশঙ্কা থেকেই যাবে। ঠিক যেমন এই খেলোয়াড়েরা অভিনয়জগতে এলে কেমন অভিনয় করতেন, তার সঠিক উত্তর পাওয়া যাবে না।
বলিউড খেলোয়াড় তো হলো, এবার বলিউডের সঙ্গে হলিউড তারকাদের মিল বের করা যাক। আমির খানের সঙ্গে হলিউড অভিনেতা টিমোথি ওমুন্ডসনের চেহারায় রয়েছে অদ্ভুত মিল। একই কথা বলা যায় সঞ্জয় দত্ত এবং ফ্রান্সের অভিনেতা জেন রেনোর ব্যাপারে। আর হৃতিক রোশনকে আমেরিকার অভিনেতা-প্রযোজক ব্র্যাডলি চার্লিস কুপারের সঙ্গে আলাদাই করা যায় না। আবার জন এব্রাহাম আর ব্রিটিশ ব্রডকাস্টার ও লেখক মুবাশির মালিককে দেখে মনে হয় যেন যমজ ভাই। জিতেন্দ্রর সঙ্গে নিউইয়র্কের অভিনেতা চার্লি িশনের মিলটাও তো দেখেছেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, সঞ্জয় কাপুর যেমন ভারতের অভিনেতা-প্রযোজক তেমনি আমেরিকার লিয়েভ শ্রেইবারও একাধারে অভিনেতা-প্রযোজক-পরিচালক, তাঁদের মিলটাও দেখার মতো।
