তৈয়বা বেগম লিপির শিল্পকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈয়বা বেগম লিপির একটি শিল্পকর্ম
তৈয়বা বেগম লিপির একটি শিল্পকর্ম

আজ গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হচ্ছে শিল্পী তৈয়বা বেগম লিপির একক শিল্পকলা প্রদর্শনী ‘নো ওয়ান হোম’। সন্ধ্যা ছয়টায় প্রদর্শনীর উদ্বোধন হবে।

প্রদর্শনীর শিল্পকর্মগুলো নারীর দৈনন্দিন জীবনের হিল জুতা, হাতের ব্যাগের মতো জিনিসপত্র শিল্পী তৈরি করেছেন সেফটি পিন, রেজর ব্লেড দিয়ে।

এ ছাড়া পেনসিলে আঁকা কতগুলো ড্রয়িং বা রেখাচিত্র দেখা যাবে প্রদর্শনীতে। থাকবে ভিডিও উপস্থাপনাও।

যৌথভাবে প্রদর্শনী উদ্বোধন করবেন সমাজকর্মী খুশি কবির ও জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ।

প্রদর্শনী চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮ টা।