তোপের মুখে আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামীদামি অনেক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। ভারতের পর্যটনশিল্পকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে কদিন আগে ট্যুরিজম অ্যাম্বাসেডরও হয়েছেন। এবার হলেন স্যানিটেশন অ্যাম্বাসেডর।গোটা দেশের স্কুলগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সফল করতে এমন একটি বিষয়ে অ্যাম্বাসেডর হতে আপত্তি করেননি আমির খান, কিন্তু বিপত্তি ঘটেছে অন্য জায়গায়।পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন উপলক্ষে গত মঙ্গলবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই ছাত্রদের তোপের মুখে পড়েন এই অভিনেতা। অনুষ্ঠান শেষে অটোগ্রাফ নিতে ছাত্রদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। অনেকে উত্তেজিত হয়ে চিত্কার-চেঁচামেচি জুড়ে দেয়। নিরাপত্তার খাতিরে অটোগ্রাফ না দিয়েই ফিরতে হয় আমিরকে। ওয়েবসাইট।