তোপের মুখে গানস এন রোজেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ভক্তদের তোপের মুখে পড়েছিল বিশ্বখ্যাত রক ব্যান্ড গানস এন রোজেস। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ছিল তাদের কনসার্ট। ভক্তরা বসে আছে তীর্থের কাকের মতো। অথচ কনসার্ট শুরু হচ্ছে না। নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা পর মঞ্চে উঠলেন ব্যান্ডের সদস্যরা। প্রথম গানটি শুরু করার আগেই ভক্তরা দুয়ো ধ্বনি দেওয়া শুরু করল। শিডিউল সময়ের পরে হাজির হওয়াতেই এই বিপত্তি। ২০ মিনিট যেতে না যেতেই দর্শকদের মধ্য থেকে মঞ্চের দিকে বর্ষিত হতে থাকল খালি বোতলের বৃষ্টি। আক্সল রোজ দর্শক-শ্রোতাদের সতর্ক করে বলেছিলেন, ‘আর একটি বোতলও যদি মঞ্চে এসে পড়ে, তাহলে আমরা কনসার্ট বন্ধ করে দিতে বাধ্য হব। আমরা গান করতে চাই। আমরা আনন্দ করতে চাই।’এরপর ব্যান্ড দলটি মঞ্চ ছেড়ে চলে যায়। ফিরে আসে এক ঘণ্টা পর। ওয়েবসাইট।