তোফা হোসেন ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউিট বাংলাদেশ কেন্দ্রের আয়োজনে সম্প্রতি ঢাকায় শেষ হলো ‘আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১২’। এবারের উৎসবে উদ্বোধনী মঞ্চায়নে অংশ নেয় থিয়েটারের পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি। নাটকটির প্রধান মাতবর চরিত্রে অভিনয় করেছেন তোফা হোসেন। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।এবার দশমবারের মতো এ উৎসবের আয়োজন। কেমন হলো উৎসবটি?আইটিআইয়ের বিশ্বসভাপতি বাংলাদেশ। সভাপতির দেশে এ ধরনের উৎসব আলাদা একটা মর্যাদা বহন করে। উৎসবটি পরিপূর্ণ করে তুলতে আয়োজনের দিক থেকে কোনো কমতি ছিল না। আন্তর্জাতিক এই নাট্যোৎসবটি বেশ জমজমাট হয়েছে। ভারত, চীন ও আরব আমিরাতের দল ছাড়া বাংলাদেশের বাইরের বেশি দেশ তো উৎসবে অংশ নেয়নি?হ্যাঁ, আরও দু-একটি দেশ এলে ভালো হতো। উৎসবটি আরও জমজমাট হতো। তবে যাঁরা আসবেন, তাঁদেরও আগ্রহ থাকতে হবে। সুবিধা-অসুবিধার ব্যাপারও আছে। আমরা চাইলেই তো আর হবে না। একসময় মাতবর চরিত্রটি আবদুল্লাহ আল-মামুন করতেন। আপনি কত দিন ধরে চরিত্রটি করছেন?আবদুল্লাহ আল-মামুন মারা যাওয়ার পর দীর্ঘদিন নাটকটির প্রদর্শনী বন্ধ ছিল। গত বছরের ডিসেম্বর মাসে নাটকটি পুনর্নির্মিত হয়। ওই সময় থেকেই আমি চরিত্রটি করছি। নিজের কাছে চরিত্রটি কেমন লাগছে?অসাধারণ একটি চরিত্র এটি। চরিত্রটি করতে গিয়ে নিজের কাছে মনে হয়েছে, এটি একটি চ্যালেঞ্জিং চরিত্র। সৈয়দ শামসুল হক কীভাবে এ চরিত্রটি আবিষ্কার করলেন, তা আমার মাথায়ই আসে না। যখন চরিত্রটি আবদুল্লাহ আল-মামুন করতেন, তখন কি নিজের মধ্যে চরিত্রটি নিয়ে কোনো ভাবনা আসত?আবদুল্লাহ আল-মামুনের করা কালজয়ী চরিত্রের মধ্যে একটি হলো এই মাতবর চরিত্র। চরিত্রটি অসম্ভব ভালো করতেন। আমার কাছে এটি একটি স্বপ্নের চরিত্র। যখন মঞ্চে নাটকটি দেখতাম, তখন মনে মনে চরিত্রটির প্রতি লোভ হতো। সেই স্বপ্নের চরিত্রটি এখন আমি করছি, ভালো লাগার কথা ভাষায় প্রকাশ করা যাবে না।