তোমাকে এনে দেব জোছনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে আজ রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে নাটক তোমাকে এনে দেব জোছনা। নাটকটি লিখেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনা করেছেন আরিফ খান। এতে অভিনয় করেছেন কল্যাণ, সুমাইয়া শিমু, কে এস ফিরোজ প্রমুখ। নীরাদের বাসার সামনের চায়ের দোকানে প্রতিদিন সকালে একটি ছেলে চা খেতে আসে। কিছুক্ষণ বসে থাকে, তারপর চলে যায়। ছেলেটি তার অপরিচিত। কিন্তু তার পরও নীরা ছেলেটির কাছে আসে। তাদের পরিচয় হয়। নীরা তার সঙ্গে সারাটা দিন কাটাতে চায়। সেদিন নীরা আবিষ্কার করে, ছেলেটির মানিব্যাগে তার ছবি। নীরা অবাক।