তোমার অন্যযুগের সখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ মে সোমবার জাতীয় নাট্যশালায় রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে স্বরচিত্র আবৃত্তি চর্চা কেন্দ্রর উদ্যোগে ‘তোমার অন্যযুগের সখা’ আবৃত্তি প্রযোজনা অনুষ্ঠিত হবে। এটি নির্দেশনা দিয়েছেন আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করবেন আশরাফুল আলম, গোলাম সারোয়ার, শিমুল মুস্তাফা, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী, মজুমদার বিপ্লব, কান্তি কানিজা ও মেরী হাওলাদার। বিজ্ঞপ্তি।