তোমার আছি তোমারই থাকব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোমার আছি তোমারই থাকব ছবিতে নির্জনা ও শুভ
তোমার আছি তোমারই থাকব ছবিতে নির্জনা ও শুভ

আগামীকাল সারা দেশের প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে কালাম কায়সার পরিচালিত তোমার আছি তোমারই থাকব ছবিটি। শাহ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন শুভ, নির্জনা, খালেদা আক্তার কল্পনা, মৌমিতা, শাহ্, কাবিলা, নাসরিন, প্রবীর মিত্র, শাহাবুদ্দিন কমল, সিরাজ হায়দার, মন্জুর, আসিফ, সুশান্ত প্রমুখ।
ছবির সব কটি গান লিখেছেন শচীন নাগ ও ফিরোজ প্লাবন। সংগীত পরিচালনা করেছেন ফিরোজ প্লাবন। গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, এন্ড্রু কিশোর, মনির খান, বেবী নাজনীন, কনা, ন্যান্সি, সিনথিয়া প্রমুখ।

ছবিটি প্রসঙ্গে কালাম কায়সার বলেন, ‘গ্রাম ও শহরজীবনের সামাজিক সেন্টিমেন্ট ও প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছি। এ সময়ের জনপ্রিয় শিল্পীরা ছবির গানগুলো পরিবেশন করেছেন। গান ও গল্প—দুটোই দর্শকেরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’