তৌকীর ও বিপাশার ‘লাল রঙের গল্প’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিপাশা (বিপাশা হায়াত) তো এমনিতেই কম কাজ করে। গত কোরবানির ঈদে ঘর নামে একটি নাটকে অভিনয় করেছিল। প্রচারিত হয়েছিল মাছরাঙা টিভিতে। নাটকটি লিখেছিল বিপাশা আর পরিচালনা করেছিলাম আমি। আমরা দুজন আবার একসঙ্গে অভিনয়ও করেছিলাম। এবার আমরা অভিনয় করেছি লাল রঙের গল্প নাটকে।’ বললেন তৌকীর আহমেদ।লাল রঙের গল্প নাটকটি প্রচারিত হবে একুশে ফেব্রুয়ারি। লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। পরিচালক জানালেন, সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আর শাহজাহানপুরে। জামিল একটি অদ্ভুত প্রশ্নের পেছনে ছুটছেন। তিনি খুঁজে বেড়াচ্ছেন রাফসানজানী নামের এক শতবর্ষী দার্শনিককে। দুই যুগ ধরে তিনি নির্বাসনে আছেন, শুধু ফেব্রুয়ারি মাসেই তাঁকে খুঁজে পাওয়া যাবে।