তৌকীরের ‘ছায়া আদৃতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র-প্রবাসী বাংলা ভাষাভাষীরা কেমন আছেন? তাঁদের জীবনযাত্রা কেমন? আর্থসামাজিক অবস্থাই বা কতটুক উন্নত?সমরেশ মজুমদারের ছায়া আদৃতা উপন্যাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রবাসী বাঙালিদের জীবনের অনেকগুলো দিক তুলে ধরা আছে। সেই উপন্যাস পড়ে ছায়া আদৃতা নাটকটির নাট্যরূপ দিয়েছেন শফিউর রহমান ও সোহান খান। আর তা নিয়ে তৌকীর আহমেদ যুক্তরাষ্ট্রে গিয়ে নির্মাণ করলেন ধারাবাহিক নাটক ছায়া আদৃতা। নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, নওশীন, আনিসুর রহমান মিলন, তারিন, টনি ডায়েস, মৌসুমী বিশ্বাসসহ আরও অনেকে।তৌকীর বললেন, ‘এটি মূলত কমিউনিটি ডকু ড্রামা। বিদেশে অনেক নাটকের শুটিং হয়, সেখানে বিদেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়। কিন্তু আমার নাটকে একটি শ্রেণীর মানুষের কথা তুলে ধরেছি। এখানে কারিগরি সুবিধা ছিল পর্যাপ্ত। নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হবে। তাই এটিএন বাংলা থেকে সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে আমাকে। ফলে নাটকের কাজের মানটাও ভালো হয়েছে।’৫ মে থেকে টানা এক মাস নিউইয়র্কের বিভিন্ন স্থানে নাটকটির শুটিং করেছেন তৌকীর। মোট ৭০ পর্বের কাজ করা হয় সেখানে। তৌকীর জানান, বাকি ৩৪ পর্বের শুটিং হবে দেশেই।কাজ শেষ করে নাটকটি প্রচারের জন্য এটিএন বাংলায় জমা দেওয়া হবে।