তৌসিফের সাত নম্বর অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বৃষ্টি ঝরে যায়’, ‘দূরে কোথাও’, ‘এক পলকে’ কিংবা ‘এক পা দু পা করে’ গানগুলোর শিল্পী তৌসিফ এখন খুব ব্যস্ত তাঁর নতুন অ্যালবাম নিয়ে। এবার ঈদেই নাকি আসছে অ্যালবামটি। এটি হবে তৌসিফের সপ্তম অ্যালবাম। তৌসিফের আগের অ্যালবামগুলো হলো—অভিপ্রায়, অপেক্ষা, অন্বেষণ, অনুক্ষণ, অনুকাব্য ও অনিদ্রা। তৌসিফ জানালেন, এবার তাঁর অ্যালবামের শিরোনাম হবে স্বরবর্ণের দ্বিতীয় বর্ণ ‘আ’ দিয়ে। তবে কী নাম হবে—তা চূড়ান্ত হয়নি।এবার কেমন গান করছেন তৌসিফ? বললেন, ‘আমি যে ধরনের গান করি, তেমনি হবে। কিছুটা নতুনত্ব তো থাকবেই। সুরের দিক থেকে যাতে কিছুটা বৈচিত্র্য থাকে, সেই চেষ্টা করছি। আমার গান রাতারাতি তুমুল জনপ্রিয় হবে—এমনটা চাই না। গানগুলো যেন শ্রোতারা অনেক দিন ধরে শোনেন, সেটাই আমার উদ্দেশ্য।’তৌসিফের নতুন অ্যালবামটি বাজারে আনবে অগ্নিবীণা।