তৌসিফের সুরে সামিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ প্রজন্মের তরুণ প্রতিভাবান গায়ক ও সুরকার তৌসিফ এবার সুর করলেন সামিনা চৌধুরীর জন্য। দুজনেরই এটি প্রথম কাজ। তৌসিফের সুরে সামিনা চৌধুরীর এ গান একটি মিশ্র অ্যালবামের জন্য। হিট অ্যালবামের থ্রি শিরোনামের এই অ্যালবামটিতে দুটি গানের সুর করবেন তৌসিফ। রবিউল ইসলামের লেখা গানটির কথা হচ্ছে—‘জলে জলে ভেসে, শেওলাটা এসে, ভিড়েছে পুকুর পাড়ে/রাত শেষে আমি, তাই জলে নামি, স্বপ্ন কড়া নাড়ে।’ গানটির সুর ও সংগীতের কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েই সামিনা চৌধুরী গানটিতে কণ্ঠ দেবেন।সামিনা চৌধুরীর জন্য সুর করা প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘ছোটবেলা থেকেই সামিনা আপুর গান শুনে আসছি। যখন থেকেই গানের সঙ্গে নিজেকে যুক্ত করেছি, তখন থেকেই স্বপ্ন ছিল তাঁর সঙ্গে কাজ করার। অবশেষে সেটা সত্যি হলো।’ তৌসিফের সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে সামিনা বলেন, ‘তৌসিফের একটি গান আমি শুনেছি। নতুন হিসেবে সে বেশ ভালোই করছে। আশা করছি আমার জন্য করা এ গানটিও বেশ ভালো হবে।’