তৌসিফের ‘অনিদ্রা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌসিফের প্রথম অ্যালবাম ছিল অভিপ্রায়। এরপর এসেছে অপেক্ষা, অন্বেষা, অনুক্ষণ ও অনুকাব্য। এবার আসছে তাঁর ষষ্ঠ একক অ্যালবাম, নাম অনিদ্রা। গান করার পাশাপাশি পুরো অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করছেন তৌসিফ নিজেই। সংগীতায়োজন করেছেন টফি রেনার। অ্যালবামে গান থাকবে ১০টি। থাকবে দুটি দ্বৈত গান। তৌসিফ বলেন, ‘শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখে অ্যালবামটির কাজ করেছি। আশা করছি, অনিদ্রা অ্যালবামে নতুন কিছু কথা ও সুরের সঙ্গে শ্রোতারা পরিচিত হবেন। অ্যালবামের দুটি দ্বৈত গানে সহশিল্পী হিসেবে পেয়েছি মুন্নী (দিনাত জাহান) আপাকে। এখানে তাঁকে একটু অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। শ্রোতারা শুনলেই সেটা টের পাবেন।’অনিদ্রা অ্যালবামের গানের কথা লিখেছেন এস এ হক অলীক, জুয়েল মাহমুদ ও রবিউল ইসলাম।অ্যালবামটি বাজারে আনছে জি-সিরিজ।