ত্রপা মজুমদার ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর অন্তর ঢাকা থিয়েটার প্রবর্তিত ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক প্রদান করা হয়ে আসছে। এবার পেলেন দুজন। বাবুল বিশ্বাস ও ত্রপা মজুমদার। সেলিম আল দীন উৎসবে গত ৩১ আগস্ট এই পদক দুজনের হাতে তুলে দেওয়া হয়। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁদের একজন, ত্রপা মজুমদার।এ পদক পাওয়ায় নিজের অনুভূতি কেমন?এটা আমার জন্য খুবই অপ্রত্যাশিত ছিল। প্রথমত, কে এই পদক পাচ্ছে, তা আগে থেকে জানানো হয় না। আমি উৎসবের নারী নাট্যকর্মী সম্মেলনে যোগ দিতে গিয়েছিলাম। অনুষ্ঠানে হঠাৎ আমার নাম ঘোষণা করা হয়। আমি আশা করিনি এ পদক পাব। যা-ই হোক আমি আনন্দিত। আর এ ধরনের পদক পেলে থিয়েটারের প্রতি উৎসাহ কয়েকগুণ বেড়ে যায়।এর আগে মঞ্চে আপনি তরুণ নাট্যকর্মী হিসেবে একাধিক পদক পেয়েছেন। এ ধরনের পদক থিয়েটারচর্চায় কেমন প্রভাব পড়ে?এ ধরনের পদক প্রদানে থিয়েটারচর্চায় নতুন প্রজন্মকে জাগিয়ে তোলে। এ পদক ব্যক্তিবিশেষকে দিলেও আমি বলব, এটি দেওয়া হয় প্রজন্মকে। এতে করে নতুন প্রজন্ম থিয়েটারচর্চায় উৎসাহিত হয়ে এগিয়ে আসে।আপনাদের প্রজন্মের অনেকেই এখন থিয়েটার নিয়ে ভালো ভালো কাজ করছেন। কিন্তু হঠাৎ করে এক বছর ধরে এ প্রজন্মের কাজের গতি কিছুটা কমে গেছে। আপনার কী মনে হয়?আমাদের প্রজন্মের অনেকই ভালো ভালো কাজ মঞ্চে আনছেন। তবে সব সময়ই যে সমানতালে ভালো কাজ হবে—এর কোনো মানে নেই। এ বছর হয়নি, সামনের বছর হয়তো আগের ভালো কাজকেও ছাপিয়ে যাবে। তবে আমি মনে করি না যে আমাদের প্রজন্মের কাজের গতি কমে এসেছে।আমাদের নাটক এখন দেশের বাইরে নামীদামি নাট্যোৎসবে যোগ দিচ্ছে। বিষয়টিকে কীভাবে দেখছেন?এটি অবশ্যই আমাদের নাটকের জন্য ইতিবাচক। অনেক আগে থেকেই আমাদের নাটক দেশের বাইরে একাধিক দেশ সফর করে আসছে। তবে এবারই প্রথম যুক্তরাজ্যে বিশ্ব বিখ্যাত গ্লোব থিয়েটার মঞ্চে বাংলা নাটক মঞ্চস্থ হলো। আমি মনে করি, এর মাধ্যমে আমাদের নাটকে নতুন মাত্রা যোগ হলো।দলে ‘বারামখানা’ নাটকটির পর নতুন নাটকের নির্দেশনা নিয়ে ভাবছেন কি?আপাতত ভাবছি না। আমি মনে করি, আমাদের দল থিয়েটার এ নতুন প্রজন্মের মধ্য থেকে আরও নতুন নতুন নির্দেশক বেরিয়ে আসুক এবং এদের সুযোগও দেওয়া উচিত। সামনে হয়তো নতুন কেউ কাজ করবেন।