ত্রাণ বিতরণ করবে ডিরেক্টরস গিল্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছেন সদ্য নির্বাচিত ডিরেক্টরস গিল্ডের সদস্যরা। ২২ ও ২৩ আগস্ট দেশের বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করবেন তাঁরা। এরই মধ্যে তাঁরা ত্রাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, ‘সদস্যসহ যে কেউ আমাদের উদ্যোগের সঙ্গে যোগ দিতে পারেন। তাঁরা চাইলে আমাদের সঙ্গে মিলে ত্রাণ পাঠাতে পারেন। আমরা তা পৌঁছে দেব বন্যার্তদের কাছে।’
ডিরেক্টরস গিল্ডের কাছে ত্রাণ বা আর্থিক সহযোগিতা পৌঁছানো যাবে ১২১/৩ নিউ ইস্কাটন রোড, ঢাকার ঠিকানায় এবং বিকাশ করা যাবে ০১৯৩৬৪৪৬৭৯৮ নম্বরে।