ত্রিতাল নিয়ে অর্ণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ণবের তৃতীয় একক অ্যালবাম ডুব বের হয়েছিল বছর দুয়েক আগে। এবার তিনি কাজ করছেন চতুর্থ অ্যালবামের। জানালেন, আগামী বৈশাখেই বাজারে আসবে এটি। এই অ্যালবামের কাজ নিয়েই এখন ভীষণ ব্যস্ত। অর্ণব বললেন, ‘সময় এত কম, মনে হচ্ছে দিনটা ৩৬ ঘণ্টার হলে ভালো হতো। তাহলে ঘুমানোর জন্য একটু সময় পেতাম।’অ্যালবামে গান থাকবে মোট ১৩টি। এর মধ্যে তিনটি গানের কাজ শেষ। তবে অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি। অ্যালবামের গান প্রসঙ্গে বললেন, ‘প্রতিটি অ্যালবামেই শ্রোতাদের নতুন কিছু দিতে চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হবে না। আমি মূলত কাজ করছি ত্রিতাল নিয়ে। এই তাল দিয়ে এমন কিছু তৈরির চেষ্টা করছি, যা আগে কখনো হয়নি। অ্যালবামে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করছি। সংগীতায়োজনেও নতুনত্ব রাখছি। দু-একজন অতিথি শিল্পীর গানও থাকার সম্ভাবনা আছে।’