ত্রিদেশীয় কনসার্টের পৃষ্ঠপোষক ডেসটিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিদেশীয় কনসার্টের পৃষ্ঠপোষক ডেসটিনি গ্রুপ। তাই এই কনসার্টের নতুন নাম হয়েছে ‘ডেসটিনি গ্রুপ ট্রাইনেশন বিগ শো’। ১৮ ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এখানে অংশ নেবেন বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার শিল্পীরা। গতকাল রোববার দুপুরে হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান এটিএন ইভেন্টসের সঙ্গে ডেসটিনি গ্রুপের চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন এটিএন ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন ও ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। সংবাদ সম্মেলনে কনসার্টের লোগো উন্মোচন করা হয়। এখানে বক্তব্য দেন ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) হারুন অর রশিদ, ডেসটিনি ২০০০-এর ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, ভাইস চেয়ারম্যান গোফরানুল হক, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল, ওয়ালটনের পরিচালক মিজানুর রহমান, এটিএন বাংলার এভিপি তাশিক আহমেদ, এটিএন ইভেন্টসের প্রধান যোগাযোগ কর্মকর্তা ফারজানা আরমান। ত্রিদেশীয় এই কনসার্টের টিকিট ১০ ফেব্রুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে।