ত্রিপুরার উৎসবে ঢাকার তিনটি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজন করা হয়েছে ‘রবীন্দ্র নাট্যোৎসব’। পাঁচ দিনের এ উৎসব আয়োজন করেছে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র। উৎসব শুরু হবে ২৫ সেপ্টেম্বর। এই উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের নাটকের তিনটি দল—থিয়েটার, ঢাকা পদাতিক ও মহাকাল নাট্য সম্প্রদায়। জানা গেছে, উৎসবে ২৫ সেপ্টেম্বর ঢাকা পদাতিক আপদ, ২৮ সেপ্টেম্বর থিয়েটার মুক্তধারা এবং ২৯ সেপ্টেম্বর মহাকাল নাট্য সম্প্রদায় নিশিমন-বিসর্জন মঞ্চস্থ করবে। এই তিনটি নাটকই রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। ত্রিপুরা থেকে উৎসবে অংশ নিচ্ছে স্থানীয় নাটকের দল খোয়াই নাট্য সংসদ ও লামপ্রা।