ত্রিপুরায় রফিকুন নবীর বইয়ের প্রকাশনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী রফিকুন নবীর ভ্রমণবিষয়ক বই রনবীর বিশ্বদর্শন ও রম্যকথন-এর প্রকাশনা অনুষ্ঠান হয়েছে ভারতের আগরতলায়। সম্প্রতি আগরতলা রয়েল গেস্টহাউসে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন ত্রিপুরার উচ্চশিক্ষা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অনিল সরকার। বইটি প্রকাশ করেছে ঢাকার বেঙ্গল পাবলিকেশনস।প্রকাশনা অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করেন শিল্পী কাইয়ুম চৌধুরী, ত্রিপুরার বিধায়ক পবিত্র কর ও বেঙ্গল পাবলিকেশনসের পক্ষে আবুল হাসনাত। শিল্পী রফিকুন নবী বইটি সম্পর্কে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। বইটিতে নানা দেশ দেখার অভিজ্ঞতার পাশাপাশি রয়েছে পতায় পাতায় শিল্পীর নান্দনিক রেখাচিত্র।