ত্রিপুরায় ‘ডালিমকুমার’ নাটকের ছয়টি প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যে নাট্যকেন্দ্র তাদের ডালিমকুমার নাটকের ছয়টি প্রদর্শনী করবে। রাজ্যের আগরতলা, খোয়াই, কমলপুর, উদয়পুরসহ বিভিন্ন জেলায় নাটকটির প্রদর্শনী হবে। নাট্যকেন্দ্রের সম্পাদক ঝুনা চৌধুরী গতকাল শুক্রবার ত্রিপুরা যাওয়ার আগে জানান, ত্রিপুরা রাজ্য সরকার আয়োজিত পদ্মা মৈত্রী নাট্যোৎসবে মঞ্চস্থ হবে ডালিমকুমার। আজ ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৫ মে পর্যন্ত।নাটকটির প্রযোজনা উপদেষ্টা ও আলোক পরিকল্পনায় রয়েছেন তারিক আনাম খান ও মঞ্চ পরিকল্পনায় তৌকীর আহমেদ।