ত্রিমাত্রিক জেমস বন্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল ক্রেগ অভিনীত জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিটি হবে ত্রিমাত্রিক। জানা গেছে, ছবিটি ত্রিমাত্রিক হচ্ছে বলেই নির্মাণকাজে এত দেরি। একটি সূত্র জানায়, জেমস বন্ড সিরিজের ২৩তম ছবিটি ত্রিমাত্রিক হচ্ছে বলে ছবির কাজ কয়েক মাস পিছিয়ে গেছে। এ কাজের সঙ্গে জড়িত সবাই খুব রোমাঞ্চিত। কারণ, নতুন ধাঁচের এই নির্মাণকাজে ভিন্ন স্বাদ রয়েছে। ছবিটির নাম এখনো ঠিক করা হয়নি। ওয়েবসাইট।