ত্রিমাত্রিক টেলিছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসি খুব বেশি টেলিছবিতে জুঁই ও মোশাররফ করিম
ভালোবাসি খুব বেশি টেলিছবিতে জুঁই ও মোশাররফ করিম

ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করা হলো টেলিছবিতে। সেতু ভাঙা, হেলিকপ্টার, বুলেট ম্যাট্রিক্সসহ আরও অনেক অ্যানিমেশনের কাজ আছে এতে। টেলিছবির নাম ভালোবাসি খুব বেশি। পরিচালক নুরুন্নবী রাসেল। লিখেছেন মানসুরা নবী। অভিনয় করেছেন শিল্পী দম্পতি মোশাররফ করিম ও জুঁই।
মোশাররফ করিম বলেন, ‘কাজটা তো একেবারেই আলাদা৷ আমারও একেবারে নতুন অভিজ্ঞতা হলো। আশা করি, দর্শক এই টেলিছবি থেকে অন্য রকম স্বাদ পাবেন।’
টেলিছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পে আমরা সুখী দম্পতি। পেশায় আমি প্রকৌশলী আর জঁুই স্থপতি৷ আমরা একটি সেতুর কাজ পাই। সেতুর নির্মাণকাজ খুবই নিম্নমানের হয়েছে। আমি সেতুর বিলে সই করিনি। কারণ, রানা প্লাজার মতো আর যেন কোনো ট্র্যাজেডির জন্ম না হয়। বাকিটা দর্শক টিভির পর্দায় দেখবেন।’
ভালোবাসি খুব বেশি টেলিছবিটি এবার ঈদে একুশে টিভিতে দেখানো হবে।