ত্রিমাত্রিক ম্যাট্রিকস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফের পর্দা কাঁপাতে আসছে দ্য ম্যাট্রিকস সিরিজের চতুর্থ ও পঞ্চম ছবি। কল্পবিজ্ঞান ও অ্যাকশননির্ভর ছবি দুটি হবে ত্রিমাত্রিক ধাঁচের। অনেকটা অ্যাভাটার ছবির মতো। এরই মধ্যে অ্যান্ডি ও ল্যারি ওয়াচস্কি ভ্রাতৃৃদ্বয় ছবি দুটির পাণ্ডুলিপি লেখার কাজ শেষ করেছেন। ‘তাঁরা ছবিতে এমন কিছু অ্যাকশন দৃশ্য রাখতে চাইছেন, যা দর্শক আগে কখনো দেখেনি। সে জন্য অ্যাভাটার-এর নির্মাতা জেমস ক্যামেরনের পরামর্শ দরকার।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ানু রিভস এ কথা বলেন। সবকিছু ঠিক থাকলে নিও চরিত্রে ফের কিয়ানু রিভসকে দেখা যাবে। ওয়েবসাইট।