ত্রিমাত্রিক হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিমাত্রিক রূপে হ্যারি পটারের নতুন ছবি দেখার আশায় হয়তো ছিলেন অনেকে। কিন্তু সে আশায় গুড়েবালি! অনেক হাঁকডাক হলেও শেষ পর্যন্ত আর থ্রি-ডি প্রযুক্তির দেখা পাচ্ছে না হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোজ ছবির প্রথম পর্ব। ‘সবার সর্বাঙ্গীণ চেষ্টা সত্ত্বেও আমরা পারিনি।’ ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে বলা হয়েছে মোটামুটি এটুকুই।এর আগে ওয়ার্নার ব্রাদার্স ছবিটিকে ত্রিমাত্রিক ফরম্যাটে রূপান্তর করার ঘোষণা দিয়েছিল। তবে প্রথম পর্ব না হলেও হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোজ-এর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে থ্রি-ডি ফরম্যাটেই। ওয়েবসাইট।