ত্রিমাত্রিক ‘টাইটানিক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯১২ সালের ১০ এপ্রিল। সাগরের বুকে সেদিন পাল উড়িয়েছিল টাইটানিক জাহাজটি। আসছে ২০১২ সালে সেই যাত্রার ১০০ বছর পূর্তি। ১৯৯৭ সালে জেমস ক্যামেরন সেই ঢাউস জাহাজের যাত্রা এবং ডুবে যাওয়া নিয়ে তৈরি করেছিলেন ছবি টাইটানিক। সেটা জিতে নিয়েছিল ১১টি অস্কার। কদিন আগে ক্যামেরন জানালেন, আগামী বছরের ৬ এপ্রিল মুক্তি পাবে টাইটানিক ছবির ত্রিমাত্রিক সংস্করণ। জেমস ক্যামেরন বললেন, ‘অনুভূতির নিপুণ প্রকাশ এবং দুর্দান্ত চিত্রায়ণ থাকবে এতে। দর্শকদের জন্য থাকবে অনেক চমক।’ ওয়েবসাইট।