ত্রিমাত্রিক 'টারজান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেক্সান্ডার স্কার্সগাড
আলেক্সান্ডার স্কার্সগাড

সেই ১৯১৮ সাল থেকে টারজানকে নিয়ে ছবি বানানো হচ্ছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়া নিয়ে এবার টারজান আসবে ত্রিমাত্রিক প্রযুক্তিতে। এবার অরণ্যের রাজার ভূমিকায় অভিনয় করছেন আলেক্সান্ডার স্কার্সগার্ড। টারজানের প্রেমিকা জেনের চরিত্রে আছেন উলফ অব ওয়াল স্ট্রিট ছবি দিয়ে আলোচনায় আসা মার্গট রবি। এডগার রাইসের উপন্যাস অবলম্বনেই বানানো হবে ছবিটি। ফলে নতুন প্রযুক্তির ছোঁয়া থাকলেও আদি অকৃত্রিম টারজানের মজাটা ঠিকই পাওয়া যাবে।
‘হ্যারি পটার’ সিরিজের চারটি ছবি পরিচালনা করা ডেভিড ইয়েটস আছেন পরিচালকের দায়িত্বে। ওয়ার্নার ব্রসের প্রযোজনায় নতুন টারজান মুক্তি পাবে ২০১৬ সালের জুলাইয়ে। আইএএনএস।